Return & Exchange

রিটার্ন ও রিফান্ড পলিসি

পালং কি শুঁটকি ঘর-এ আমরা চাই আপনি ভালো পণ্য পান। শুঁটকি খাদ্যপণ্য, তাই খাদ্যনিরাপত্তার কারণে আমাদের রিটার্ন নিয়ম সাধারণ পণ্যের চেয়ে আলাদা।

সাধারণ নিয়ম

খাবার হওয়ায় পণ্য একবার ডেলিভারি হয়ে গেলে বা প্যাকেট খুলে ফেললে আমরা তা ফেরত নিতে পারি না। তাই পছন্দ না হওয়া, স্বাদ বা গন্ধ নিজের মতো না লাগা, কিংবা ভুল পণ্য অর্ডার করে ফেলার কারণে রিটার্ন বা এক্সচেঞ্জ করা যাবে না।

শুঁটকির গন্ধ প্রাকৃতিকভাবেই ঝাঁঝালো। এটা পণ্যের ত্রুটি হিসেবে গণ্য হয় না।

যেসব ক্ষেত্রে আমরা সমাধান করব

নিচের সমস্যাগুলো হলে আমরা যাচাই করে সমাধান দেব:

  • আপনার অর্ডারের সাথে মিল নেই এমন পণ্য এসেছে (ভুল আইটেম বা ভুল ওজন)
  • কম্বো প্যাকের কোনো আইটেম বাদ পড়েছে
  • প্যাকেট ছেঁড়া, ভিজে যাওয়া বা কুরিয়ারে নষ্ট হয়ে এসেছে
  • পণ্যে স্পষ্ট কোন সমস্যা থাকলে 

কীভাবে জানাবেন

১. পার্সেল খোলার সময় ভিডিও করুন। প্যাকেট খোলা শুরু থেকে শেষ পর্যন্ত একটা আনবক্সিং ভিডিও রাখুন। এটা ছাড়া যাচাই করা কঠিন হয়।

২. পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জানান। এর পরে জানালে আমরা অভিযোগ গ্রহণ করতে পারব না।

৩. যোগাযোগ করুন। WhatsApp বা কলে: 01837663555

জানানোর সময় দিন:

  • অর্ডার নম্বর, নাম ও মোবাইল নম্বর
  • সমস্যার ছবি ও আনবক্সিং ভিডিও
  • কী সমস্যা, সংক্ষেপে লিখে

যাচাইয়ের পর কী হবে

ছবি ও ভিডিও দেখে আমরা সমস্যা নিশ্চিত করব। সমস্যা আমাদের পক্ষ থেকে হলে পরিস্থিতি অনুযায়ী এর একটা দেওয়া হবে:

  • সঠিক বা বাদ পড়া পণ্য পাঠানো
  • সমপরিমাণ পণ্যের রিপ্লেসমেন্ট
  • প্রযোজ্য ক্ষেত্রে টাকা ফেরত (রিফান্ড)

ভুল আমাদের হলে রিপ্লেসমেন্টের ডেলিভারি চার্জ আমরা বহন করব। ক্ষতিগ্রস্ত পণ্য আমাদের ফেরত পাঠাতে হবে কি না, সেটা যাচাইয়ের সময় জানিয়ে দেওয়া হবে।

যা এই পলিসির আওতায় পড়ে না

  • আনবক্সিং ভিডিও বা ছবি ছাড়া অভিযোগ
  • ২৪ ঘণ্টার পরে জানানো অভিযোগ
  • ব্যবহার করা বা অংশ খাওয়া হয়ে গেছে এমন পণ্য
  • সংরক্ষণের ভুলে (যেমন ভেজা জায়গায় রাখা বা খোলা রাখা) নষ্ট হওয়া পণ্য
  • ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে ডেলিভারি না হওয়া

শুঁটকি ভালো রাখার নিয়ম জানতে পড়ুন আমাদের শুঁটকি সংরক্ষণ পদ্ধতি লেখাটা।

Chat on WhatsApp